Skip to main content

বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যাপ্টেন পদে চাকরি

Victory_Day_Parade,_Dhaka,_Bangladesh_2011














৪৬তম বিএমএ স্পেশাল কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এ কোর্সের অধীনে ইঞ্জিনিয়ার্স, সিগন্যালস্‌ ও ইএমই কোরে যোগ দিতে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। নির্বাচিত প্রার্থীদের ২১ সপ্তাহ বিএমএ প্রশিক্ষণ দেয়ার পর সরাসরি ক্যাপ্টেন পদে নিয়োগ দেয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাইঞ্জিনিয়ার্স কোর: এই কোরে আবেদনের জন্য এসএসসি বা এইচএসসিতে আলাদাভাবে জিপিএ ৩.৫ বা প্রথম বিভাগ এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে প্রথম শ্রেণি বা সিজিপিএ ৩.০০ (৪.০০ এর মধ্যে) থাকতে হবে। আবেদন করতে পারবেন পুরুষ মহিলা উভয়ই।
সিগন্যালস্‌ কোর: আবেদনকারীদের এসএসসি বা এইচএসসিতে আলাদাভাবে জিপিএ ৩.৫ বা প্রথম বিভাগ এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিকস ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে প্রথম শ্রেণি বা সিজিপিএ ৩.০০ (৪.০০ এর মধ্যে) থাকতে হবে। আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থীরা।
ইএমই কোর: আবেদনকারীদের এসএসসি বা এইচএসসিতে আলাদাভাবে জিপিএ ৩.৫ বা প্রথম বিভাগ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিকস ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং,
অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়াল বা মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োমেডিক্যাল বা নিউক্লিয়ার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে প্রথম শ্রেণি বা সিজিপিএ ৩.০০ (৪.০০ এর মধ্যে) থাকতে হবে। এই কোরে পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবেন।
শারীরিক যোগ্যতা
পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি, ওজন ৫০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে।
নারী প্রার্থীদের উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি, ওজন ৪৭ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে।
অন্যান্য যোগ্যতা
প্রার্থীদের বয়স আগামী ১ জুলাই, ২০১৬ তারিখে অনূর্ধ্ব-২৮ বছর হতে হবে। বিবাহিত ও অবিবাহিত মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। তবে অবিবাহিতদের পাশাপাশি ১ জুলাই-২০১৬ তারিখে ২৬ বছর বয়সী বিবাহিত পুরুষরাও আবেদন করতে পারবেন।
বেতন ও ভাতা
নিয়োগপ্রাপ্তদের প্রশিক্ষণ চালাকালীন এবং কমিশন পাওয়ার পর নিয়মানুযায়ী বেতন ও ভাতা দেয়া হবে। এর মধ্যে থাকবে থোক মঞ্জুরি থেকে ৫৯ হাজার ১৫০ টাকা এবং জাতিসংঘ মিশনসহ অন্যান্য সুবিধা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা এক হাজার টাকা আবেদন ফি জমাদানপূর্বক বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েব সাইট ঠিকানায় (www.joinbangladesharmy.mil.bd) আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ১৪ মার্চ-২০১৬ তারিখ পর্যন্ত।

সুত্রঃ নিউস সময়

Comments

Popular posts from this blog

পুলিশ সাব-ইন্সপেক্টর (এসআই) পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2023

বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদের প্রকৃত শূন্যপদের বিপরীতে নিয়োগের লক্ষ্যে উপযুক্ত আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে। আবেদনের জন্য প্রযোজ্য শর্তাবলিসহ অন্যান্য তথ্যাদি নিম্নে উল্লেখ করা হলো- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ  অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে নুন্যতম স্নাতক ডিগ্রির অধিকারী এবং কম্পিউটারে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। শারীরিক যোগ্যতাঃ (ক)  পুরুষ প্রার্থীদের(সকল কোটা) জন্য উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি হতে হবে।   (খ)  নারী প্রার্থীদের জন্য সব কোটায় উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। প্রার্থীদের ওজন উচ্চতা ও বয়স অনুযায়ী নির্ধারণ করা হবে। বয়স সীমাঃ  আবেদনের জন্য প্রার্থীদের বয়স ২২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে ১৯ থেকে ২৭ বছর হতে হবে।  এসএসসি/সমমান সার্টিফিকেটে উল্লিখিত জন্মতারিখই চুড়ান্ত বলে গণ্য হবে। শুধু অবিবাহিত নারী ও পুরুষরা আবেদন করতে পারবেন।  বেতন ও সুযোগ-সুবিধাঃ  সাফল্যজনকভাবে মৌলিক প্রশিক্ষন সমাপ্তির পর ২০১৫ সালের জাতীয...

আশা'য় মাঠ কর্মী নিয়োগ / Field staff recruitment asa

আশা'য় মাঠ কর্মী নিয়োগ Field staff recruitment asa পোষ্টঃ জুনিয়র লোন অফিসার  Post: Junior Loan Officer