Skip to main content

মেঘনা ব্যাংক'এ নিয়োগ বিজ্ঞপ্তি

মেঘনা ব্যাংক লিমিটেড একাধিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

 পদের নাম - অফিসার, ক্রেডিট বা ফরেন ট্রেড  পদ সংখ্যা - ১০ জন
পদের নাম - ব্রাঞ্চ ম্যানেজার বা ডেপুটি ম্যানেজার  পদ সংখ্যা - ১০ জন
আবেদনের সর্বশেষ তারিখ- ০৬/০২/২০১৭

অফিসার, ক্রেডিট বা ফরেন ট্রেড পদে যোগ্যতা
ন্যূনতম স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাজীবনের সব ক্ষেত্রে ভালো ফল থাকতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।

ব্রাঞ্চ ম্যানেজার বা ডেপুটি ম্যানেজার পদে যোগ্যতা
ন্যূনতম স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি শিক্ষাজীবনের সব ক্ষেত্রে ভালো ফল থাকতে হবে। এ ছাড়া প্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন। পাশাপাশি কভার লেটারসহ আবেদনপত্র ‘career@meghnabank.com.bd’ ঠিকানায় ই-মেইল পাঠানোর মাধ্যমেও আবেদন করা যাবে। এ ছাড়া প্রার্থীরা সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি ও কভার লেটারসহ জীবনবৃত্তান্ত ‘হেড অব হিউম্যান রিসোর্সেস, মেঘনা ব্যাংক লিমিটেড, সুবাস্তু ইমাম স্কয়ার (লেভেল-৬), ৬৫ গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা-১২১২’ ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে পারবেন। আবেদন করার সুযোগ থাকছে ৫ ফেব্রুয়ারি, ২০১৭ পর্যন্ত।

Comments

Popular posts from this blog

পুলিশ সাব-ইন্সপেক্টর (এসআই) পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2023

বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদের প্রকৃত শূন্যপদের বিপরীতে নিয়োগের লক্ষ্যে উপযুক্ত আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে। আবেদনের জন্য প্রযোজ্য শর্তাবলিসহ অন্যান্য তথ্যাদি নিম্নে উল্লেখ করা হলো- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ  অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে নুন্যতম স্নাতক ডিগ্রির অধিকারী এবং কম্পিউটারে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। শারীরিক যোগ্যতাঃ (ক)  পুরুষ প্রার্থীদের(সকল কোটা) জন্য উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি হতে হবে।   (খ)  নারী প্রার্থীদের জন্য সব কোটায় উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। প্রার্থীদের ওজন উচ্চতা ও বয়স অনুযায়ী নির্ধারণ করা হবে। বয়স সীমাঃ  আবেদনের জন্য প্রার্থীদের বয়স ২২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে ১৯ থেকে ২৭ বছর হতে হবে।  এসএসসি/সমমান সার্টিফিকেটে উল্লিখিত জন্মতারিখই চুড়ান্ত বলে গণ্য হবে। শুধু অবিবাহিত নারী ও পুরুষরা আবেদন করতে পারবেন।  বেতন ও সুযোগ-সুবিধাঃ  সাফল্যজনকভাবে মৌলিক প্রশিক্ষন সমাপ্তির পর ২০১৫ সালের জাতীয...

আশা'য় মাঠ কর্মী নিয়োগ / Field staff recruitment asa

আশা'য় মাঠ কর্মী নিয়োগ Field staff recruitment asa পোষ্টঃ জুনিয়র লোন অফিসার  Post: Junior Loan Officer