Skip to main content

অসংখ্য চাকরি নিয়ে তথ্যপ্রযুক্তি খাত অপেক্ষা করছে : সজীব ওয়াজেদ জয়

#চাকরির_বাজার #চাকরির_খবর #জব_নিউস
অসংখ্য চাকরি নিয়ে তথ্যপ্রযুক্তি খাত অপেক্ষা করছে : সজীব ওয়াজেদ জয়

পড়ালেখা শেষ করে দেশের তরুণ প্রজন্মকে সরকারি চাকরির জন্য অপেক্ষা করার দরকার নেই, কারণ অসংখ্য চাকরি নিয়ে তথ্যপ্রযুক্তি (আইটি) খাত অপেক্ষা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

আজ রোববার রাজধানীর একটি হোটেলে দুদিনব্যাপী বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) সামিটের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন সজীব ওয়াজেদ জয়।

সজীব ওয়াজেদ জয় বলেন, ‘বাংলাদেশ সরকারের সিভিল সার্ভিস প্রতিবছর মাত্র তিন থেকে চার হাজার মানুষকে চাকরি দেয়। এটা সংখ্যায় স্বল্প। আমরা এর চেয়ে বেশি নিচ্ছি আমাদের তথ্যপ্রযুক্তি খাতে।’

মতপ্রকাশের স্বাধীনতা বন্ধ করার জন্য ডিজিটাল আইন করা হয়নি, বরং দেশের সংখ্যালঘুদের রক্ষাসহ বিভ্রান্তি ছড়ানো বন্ধ করতেই এ আইন করা হয়েছে বলে মন্তব্য করেন সজীব ওয়াজেদ জয়।

অনুষ্ঠানে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার করে মৌলবাদী শক্তিকে উসকে দেওয়া কিংবা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রসঙ্গ টেনে সজীব ওয়াজেদ বলেন, ‘স্বাধীন মত প্রকাশ বন্ধ করার জন্য নয়, বরং সংখ্যালঘুদের রক্ষা এবং বিভ্রান্তি ছড়ানো বন্ধের জন্যই ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে।’

সজীব ওয়াজেদ জয় বলেন, ‘যদি কোনো বক্তব্য সহিংসতা সৃষ্টি করে, বিশেষ করে সংখ্যালঘুদের ক্ষেত্রে, তাহলে ওই বক্তব্যকে স্বাধীনভাবে চলতে দেওয়া যায় না।’

তৃতীয়বারের মতো আয়োজিত দুদিনব্যাপী বিপিও সম্মেলনে কর্মশালাসহ ১১টি সেমিনার অনুষ্ঠিত হবে, যেখানে দেশি-বিদেশি শতাধিক বক্তা অংশ নেবেন।
সূত্রঃ ambala news

আরো পড়ুন
ব্র্যাক এনজিও তে আবারো বিভিন্ন পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি-২০১৯ প্রকাশ,এনজিও চাকরির খবর ২০১৯ – KFPlanek,এনজিও | NTV: Latest Bangla News, Infotainment, Online & Live Tv,৪৫০ জন কর্মী নিয়োগ ব্র্যাকে, বেতন ১৮ হাজার থেকে ২২ হাজার টাকা - NTV,BD Job Alert II - ব্রাক এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৯ আবেদনের শেষ,ব্র্যাক এনজিওতে বিভিন্ন পদে আবারো একাধিক... - Job Circular - নিয়োগ,১০০০টি পদে ব্র্যাক এনজিও তে নিয়োগ বিজ্ঞপ্তি | Educarnival,এন জি ও নিয়োগ বিজ্ঞপ্তি - NGO Job Circular -Chakri Khobor,ব্র্যাক এ নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৯ | Sobjobs.com,এনজিও, উন্নয়ন কর্মী চাকরি । Bdjobs.com,ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2019,ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৯,ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৯,ব্র্যাক প্রগতি নিয়োগ ২০১৯,ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৯,ব্র্যাক এনজিও নিয়োগ ২০১৯,ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2019

ব্র্যাক নিয়োগ ২০১৯,ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি 2019 – KFPlanet,ব্র্যাক ব্যাংকে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি-২০১৯ | বাংলার বাঘ,ব্র্যাক ব্যাংকে বিভিন্ন পদে জনবল আবশ্যক - NTV,বিভিন্ন পদে নতুনদের নিয়োগ দিচ্ছে ব্র্যাক, বেতন ১৩ হাজার টাকা - NTV,ব্র্যাক ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি - Bangla Cyber,BD Job Alert II - ব্রাক এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৯ আবেদনের শেষ,ব্র্যাক ব্যাংকে চাকরি - অডিটে নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক - Planet,চাকরির খবর ২০১৯: এ সপ্তাহের সরকারি ও পত্রিকার নিয়োগ বিজ্ঞপ্তি,ব্র্যাক এ নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৯ | Sobjobs.com,ব্র্যাক ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৯,ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি 2019,শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি 2019,ব্র্যাক প্রগতি নিয়োগ,brac নিয়োগ বিজ্ঞপ্তি,জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2019




Comments

Popular posts from this blog

পুলিশ সাব-ইন্সপেক্টর (এসআই) পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2023

বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদের প্রকৃত শূন্যপদের বিপরীতে নিয়োগের লক্ষ্যে উপযুক্ত আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে। আবেদনের জন্য প্রযোজ্য শর্তাবলিসহ অন্যান্য তথ্যাদি নিম্নে উল্লেখ করা হলো- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ  অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে নুন্যতম স্নাতক ডিগ্রির অধিকারী এবং কম্পিউটারে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। শারীরিক যোগ্যতাঃ (ক)  পুরুষ প্রার্থীদের(সকল কোটা) জন্য উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি হতে হবে।   (খ)  নারী প্রার্থীদের জন্য সব কোটায় উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। প্রার্থীদের ওজন উচ্চতা ও বয়স অনুযায়ী নির্ধারণ করা হবে। বয়স সীমাঃ  আবেদনের জন্য প্রার্থীদের বয়স ২২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে ১৯ থেকে ২৭ বছর হতে হবে।  এসএসসি/সমমান সার্টিফিকেটে উল্লিখিত জন্মতারিখই চুড়ান্ত বলে গণ্য হবে। শুধু অবিবাহিত নারী ও পুরুষরা আবেদন করতে পারবেন।  বেতন ও সুযোগ-সুবিধাঃ  সাফল্যজনকভাবে মৌলিক প্রশিক্ষন সমাপ্তির পর ২০১৫ সালের জাতীয...

আশা'য় মাঠ কর্মী নিয়োগ / Field staff recruitment asa

আশা'য় মাঠ কর্মী নিয়োগ Field staff recruitment asa পোষ্টঃ জুনিয়র লোন অফিসার  Post: Junior Loan Officer