Skip to main content

রাশিফল ২০২১ কেমন যাবে

 রাশিফল ২০২১ কেমন যাবে

রাশিফল ২০২১ কেমন যাবে    ২০২১ সাল কেমন কাটবে! জানুন বার্ষিক রাশিফল কী বলছে

২০২১ সাল কেমন কাটবে! জানুন বার্ষিক রাশিফল কী বলছে

২০২১ সালের ভবিষ্যদ্বাণী ( 2021 prediction) এর দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। ২০২০ সালে করোনার মতো অতিমারী ক্রমাগত গ্রাস করেছে স্বাস্থ্য থেকে অর্থনৈতিক পরিস্থিতিতে। দানবীয় মহামারীতে কেবল মৃত্যু শোক আর রোগ যন্ত্রণা ছাড়াও বহু মানুষের সামনে কাজ হারানোর মতো প্রবল আর্থিক সংকট উঠে আসে। এমন এক পরিস্থিতিতে ২০২১ সাল কেমন কাটবে দেখে নেওয়া যাক।


মেষ রাশির জাতক জাতিকাদের জন্য ২০২১ শুরু থেকেই খুবই ইতিবাচকভাবে শুরু হবে। খুবই সৌভাগ্য নিয়ে এই রাশির জাতক জাতিকারা বছর শুরু করতে চলেছেন। বন্ধু থেকে আত্মীয় সকলের সঙ্গেই দারুন ভালো সময় কাটবে এই সময়। তবে কাজেক দিকে মনোনিবেশ বাড়াতে হবে। আর্থিক দিকে প্রবল উন্নতি রয়েছে। প্রেমভাগ্যও তুঙ্গে থাকবে।


বৃষ রাশীর জাতক শুধু ভাগ্যের জোরে এই বছরে বহু সমস্যা কাটিয়ে উঠবেন আপনি। নতুন সৃজনশীল ক্ষমতা নিয়ে ২০২১ আপনাকে সুখবর দিতে চলেছে। নিজের কাজের ক্ষেত্রেও খুব ভালো পারফরম্যান্স আসবে আপনার। কেরিয়ারের বৃদ্ধির ক্ষেত্রে এই বছর আপনাকে সুখবর দিতে পারে। তবে ২০২১ এর সেপ্টেম্বর থেকে আপনার দারুন ভালো সময় কাটবে। ২০২১ সালে প্রেম, দাম্পত্যজীবন খুবই সুখে কাটবে। পরিবার থেকে যা আশা করথেন তাইই পাবেন।


মিথুন রাশীর জাতক বহু বাধা কেটে যাবে ২০২১ সালেষ অনেক পুরনো সংঘাত কাটিয়ে সুসময়ের দিকে যাবেন মিথুন রাশির জাতক জাতিকারা। আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে ভালো সময় ২০২১। যাঁরা বিয়ে করতে চাইছেন, তাঁরা ২০২১ সালে বিবাহিত জীবনের দিকে এগিয়ে যাবেন। পড়ুয়াদের ক্ষেত্রেও ২০২১ মিথুন রাশির জাতক জাতিকাদের সুসময় এনে দেবে।


কর্কট রাশীর জাতক ২০২১ সাল খানিকটা ব্যাকফুটে গিয়ে শুরু হতে পারে। বছরের প্রথমের দিকে কিছুটা পরিশ্রম ও লড়াই করতে হতে পারে। তবে কাজের জায়গায় ক্রমাগত পরিশ্রম দিলে , তবেই তার থেকে লাভ নিতে পারবেন। ২০২১ খরচ প্রবলভাবে বাড়তে থাকবে। প্রেমের ক্ষেত্রে কিছু বাধা আসবে। দাম্পত্য জীবনে সংঘাত দেখা দিতে পারে। তবে কেরিয়ারে স্থায়িত্ব আসবে ২০২১ সালে।


সিংহ রাশীর জাতক ২০২১ সালে কিছু বড় সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে। এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি জেদি হতে পারেন। নিজের পরিবারের দিকে নজর দিয়ে কিছু কঠিন সিদ্ধান্ত আপনি ২০২১ সালে নিতে পারেন বলে মনে করা হচ্ছে। কেরিয়ার ও বিবাহিত জীবনের মধ্যে একটি বড় সংঘাত আসন্ন, তার মুখোমুখি হয়ে সমাধান করাই আপনার সামনে বড় চ্যালেঞ্জ হবে। প্রেমের ক্ষেত্র বিলাসিতা বড় জায়গা করে নেবে।


কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে ২০২১ সালে কোনও বড় সুখবর আসন্ন। নতুন কিছু করে দেখানোর তাগিদে আপনারা বহুদূর পর্যন্ত এগিয়ে যাবেন। তবে সুযোগের সদ্ব্যবহার করতে হবে। কেরিয়ারের উন্নতির জন্য ব্যাপক সুযোগ এবছর আসবে। তার হাত ধরেই আসবে সাফল্য। জীবনের বহু দিক সম্পর্কে এই বছরে ভাবনা চিন্তা করার সময় এসেছে। আর সেদিকে এগিয়ে যেতে হবে।


তুলা রাশীর জাতক ২০২১ আপনার জীবনের অন্যতম সফল বছর হিসাবে উঠে আসবে। আপনার ব্যক্তিগত জীবনে এই বছর আপনাকে ব্যপক সাফল্য এনে দেবে। গত বছরের তুলনায় ২০২১ আপনাকে অনেক বেশি সুখী করবে। অনেক কম বাধা বিপত্তি পার হতে হবে এই ২০২১ সালে। তবে মায়ের স্বাস্থ্য ও আপনার নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে আপনাকে। কাজের জায়গায় প্রবল উন্নতি, বেতন বৃদ্ধি রয়েছে চোখে পড়ার মতো। আপনার কাজের প্রভূত প্রশংসা হতে চলেছে ২০২১ সালে। আপমার বিবাহিত জীবন খুব সুখে কাটবে।


বৃশ্চিক রাশীর জাতক মন্দ , ভালো মিশিয়ে ২০২১ সাল আপনার কাটবে। যে কাজেই হাত দেবেন,তাতে অনেকটা সাহস যোগাতে হবে। আর্থিক প্রবল উন্নতি আপনাকে সুখী করবে। ২০২১ সাল আপনার প্রেমের সম্পর্কের জন্যও খুব ভালো। অবিবাহিতরা এই ২০২১ সালে বড় কোনও সুখবর পেতে চলেছেন।


ধনু রাশির জাতক জাতিকারা ২০২১ সালে বড়সড় সারপ্রাইজ পেতে চলেছেন। সমৃদ্ধি, সাফল্য এই বছর আপনাকে কেন্দ্র করে আবর্তিত হবে। প্রতিটি কাজে আপনার উচ্চাকাঙ্খা থাকবে। বহু ক্ষেত্রে সৌভাগ্য পেয়ে আপনি উন্নতির রাস্তায় হাঁটবেন। নিজের সামাজিক গণ্ডিও আপনি বিস্তার করবেন এই বছরে কাজ ও পরিবারে দারুন ভারসাম্য থাকবে। তবে স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রাখুন।


মকর রাশির জাতক জাতিকারা এই বছরে আত্মসমালোচনার পথ ধরবেন। তবে আর্থিক দিক দিয়ে একটু সতর্ক থাকতে হবে। বিবাহিতরা আর্থিক দিকের নজর রাখুন। কাজের জায়গায় ইগো সংঘাত সমস্যা বাড়াতে পারে। তবে পড়ুয়াদের জন্য ২০২১ সাল দারুন ভালো।


কুম্ভ রাশীর জাতক বহু ধরনের অভিজ্ঞতা ২০২১ সালে পাবেন আপনারা। বছরের প্রথমের দিকে খানিকটা মুষড়ে পড়তে পারেন আপনারা। তবে বছরের পরের দিকে তা আর থাকবে না। জীবনের বড় সড় ব্যপ্তি দেখা যেতে পারে। বিয়ে, প্রেমের ক্ষেত্রে ২০২১ ভালো সময়। অবিবাহিতদের জীবনে নতুন কেউ আসতে পারে।


মীন রাশির জাতক জাতিকারা মিশ্র অভিজ্ঞতার শিকার হবেন ২০২১ সালে। তবে এই বছরে প্রবল খরচ হবে। যদিও নতুন বন্ধুত্ব আসবে এই বছর। সামাজিক ভাবে আপনার উন্নতি দেখা যাবে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে। বহু পরিশ্রমের পর মিলবে কাঙ্খিত সাফল্য।

Comments

Popular posts from this blog

পুলিশ সাব-ইন্সপেক্টর (এসআই) পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2023

বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদের প্রকৃত শূন্যপদের বিপরীতে নিয়োগের লক্ষ্যে উপযুক্ত আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে। আবেদনের জন্য প্রযোজ্য শর্তাবলিসহ অন্যান্য তথ্যাদি নিম্নে উল্লেখ করা হলো- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ  অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে নুন্যতম স্নাতক ডিগ্রির অধিকারী এবং কম্পিউটারে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। শারীরিক যোগ্যতাঃ (ক)  পুরুষ প্রার্থীদের(সকল কোটা) জন্য উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি হতে হবে।   (খ)  নারী প্রার্থীদের জন্য সব কোটায় উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। প্রার্থীদের ওজন উচ্চতা ও বয়স অনুযায়ী নির্ধারণ করা হবে। বয়স সীমাঃ  আবেদনের জন্য প্রার্থীদের বয়স ২২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে ১৯ থেকে ২৭ বছর হতে হবে।  এসএসসি/সমমান সার্টিফিকেটে উল্লিখিত জন্মতারিখই চুড়ান্ত বলে গণ্য হবে। শুধু অবিবাহিত নারী ও পুরুষরা আবেদন করতে পারবেন।  বেতন ও সুযোগ-সুবিধাঃ  সাফল্যজনকভাবে মৌলিক প্রশিক্ষন সমাপ্তির পর ২০১৫ সালের জাতীয...

brac driver job circular 2021 - ব্র্যাকে ড্রাইভার নিয়োগ ২০২১ - driver job news 2021

brac driver job circular 2021 - ব্র্যাকে ড্রাইভার নিয়োগ ২০২১ - driver job news 2021 ড্রাইভার পদে চাকরির খবর প্রকাশ করেছে ব্র্যাক এনজিও।  আগ্রহীরা আবেদন করতে পারবেন আগামী ২৭ মার্চ ২০২১ তারিখ পর্যন্ত। পদের নামঃ ড্রাইভার প্রতিষ্টানের নামঃ BRACNet Limited Vacancy: Not specific Employment Status:  Full-time Educational Requirements:  এস এস সি Additional Requirements: Only males are allowed to apply Job Location: বাংলাদেশের যেকোনো স্থানে Salary: Negotiable Job Responsibilities সঠিক নিয়ম কানুন মেনে গাড়ি চালানো গাড়ির সকল প্রকার প্রয়োজনীয় কাগজ, যথা: ইন্সুরেন্স , ট্যাক্স টোকেন, রেজিস্ট্রেশন কপি, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি সাথে রাখা। গাড়ির লগ বুক নিয়মিত আপডেট রাখা বং গাড়ি ব্যাবহারকারির সাক্ষর নেয়া নিয়মিত গাড়ীর মবিল, পানি, ইঞ্জিন অয়েল চেক করা গাড়ি নিয়মিত পরিষ্কার পরিছন্ন রাখা এবং সঠিক ভাবে রক্ষণাবেক্ষণ করা আদব কায়দা ও প্রতিষ্ঠানের নিয়ম কানুন মেনে চলা ওভার টাইম ও গাড়ি সংস্কার সক্রান্ত যাবতীয় তথ্যাদি সঠিক ভাবে লিপিবদ্ধ করা এবং প্রশাসন বিভাগকে অবহিত করা Compensation & Other Benefits...